Web Analytics

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কাইল্যানী উপ-প্রকল্পের ২০ নম্বর পিআইসি বাঁধের ভাঙন সম্মিলিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাতে বাঁধ উপচে পানি ঢোকা শুরু করলে ধীরে ধীরে কিছু অংশ ভেঙে পড়ে। খবর পেয়ে ভোর থেকেই উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা ও কৃষকরা ঘটনাস্থলে পৌঁছে জিও ব্যাগ, বাঁশসহ বিভিন্ন উপকরণ দিয়ে বাঁধ রক্ষার কাজ শুরু করেন। শুক্রবার দুপুর পর্যন্ত মেরামতের কাজ চলছিল।

পিআইসি বাঁধের সভাপতি মো. লাল মিয়া জানান, টানা বৃষ্টিতে মাটি ক্ষয় হয়ে বাঁধ নিচু হয়ে যায় এবং তিনি সারারাত ঘটনাস্থলে থেকে কাজ তদারক করেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বলেন, ভোর থেকেই সবাই মিলে বাঁধ রক্ষায় কাজ করছেন এবং এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা কবির হোসেন জানান, শালদিঘা হাওরের প্রায় ৩০০ হেক্টর জমির মধ্যে ৩০ হেক্টর জমি আগেই তলিয়ে গেছে এবং ১৬০ হেক্টর জমির ধান কাটা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ জানান, পানি প্রবেশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করা হয়েছে এবং আশা করা হচ্ছে দ্রুতই বাঁধ পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।