Web Analytics

ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৬৮০ জনের নামের তালিকা বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে ভারত সরকার। নাগরিকত্ব যাচাই সম্পন্ন হলে তাদের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে এই যাচাই প্রক্রিয়া পাঁচ বছর বা তারও বেশি সময় ধরে ঝুলে আছে। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও প্রত্যর্পণের লক্ষ্যে প্রশাসন ইতোমধ্যে একাধিক হোল্ডিং সেন্টার গঠন করেছে। বিভিন্ন জেলায় মোট ১১টি হোল্ডিং সেন্টার চালু হয়েছে, যেখানে শতাধিক সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে ভারতে থাকা বিদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে দ্রুত নাগরিকত্ব যাচাই সম্পন্ন করার প্রত্যাশা করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।