Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ড. কুদরত-ই-খুদা হোস্টেলে নবীন শিক্ষার্থীদের গেস্টরুমে নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, সিনিয়র শিক্ষার্থীরা ‘ম্যানার শেখানো’র নামে রাতভর বসিয়ে রেখে ভয়ভীতি প্রদর্শন, অপমানজনক মন্তব্য ও জোরপূর্বক আচরণ করেছেন। গত চার দিন ধরে রাত সাড়ে ১১টা থেকে গভীর রাত পর্যন্ত এই কার্যক্রম চলেছে বলে অভিযোগ রয়েছে, যেখানে ৪৩তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী জড়িত বলে জানা গেছে। তবে অভিযুক্তদের কেউ কেউ অভিযোগ অস্বীকার করেছেন।

ভুক্তভোগীরা জানান, এসব কার্যক্রম মানসিক নির্যাতন বা র‍্যাগিংয়ের সমান। নারী সহপাঠীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং জোর করে সালাম দেওয়া ও আত্মপরিচয় দেওয়ার মতো কাজেও বাধ্য করা হয়েছে। সাধারণত ১০০৩ ও ১০০৪ নম্বর কক্ষে এসব কার্যক্রম চললেও সর্বশেষ ঘটনাটি ডাইনিং রুমে প্রকাশ্যে অনুষ্ঠিত হয়, যেখানে আরও সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

হল সংসদের সহ-সভাপতি আহসান হাবীব ইমরোজ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত এবং বিষয়টি উপাচার্যের সঙ্গে আলোচনা করবেন। হোস্টেলের ওয়ার্ডেন ফরহাদ আলী বলেন, এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি, তবে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।