Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে জানান উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

বৈঠকে উপবৃত্তি পুনর্বহাল হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং সম্ভাব্য সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, লক্ষ্য এবং আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এর ভূমিকা সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। ছেলেদের শিক্ষায় উৎসাহ দিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তির বিষয়টিও আলোচিত হয়।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে চালু হওয়া মেয়েদের সার্বজনীন উপবৃত্তির প্রভাব ও অর্জন নিয়ে বৈঠকে আলোচনা হয়। এতে বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাবের কথা উঠে আসে। পাশাপাশি দুটি জেলায় দুই ধরনের মিড-ডে মিল পদ্ধতির পৃথক পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।