Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ইরান চুক্তি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে ইরানের ওপর কঠোর সামরিক ও অর্থনৈতিক চাপ বজায় রাখার পক্ষে থাকা নেতানিয়াহু তেহরানের সঙ্গে শান্তি চুক্তির ঘোষণা শুনে বিস্মিত হন। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলকে এই চুক্তি বা এর শর্তাবলি সম্পর্কে আগে থেকে জানানো হয়নি।

ইসরাইলের আপত্তি সত্ত্বেও ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে নেতানিয়াহুর এই চুক্তি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তির আওতায় ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে, উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে হবে এবং আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দিতে হবে। বিনিময়ে নৌ-অবরোধ ও তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং আটকে থাকা ২৪ বিলিয়ন ডলার ফেরত দেওয়া হবে।

ওয়াশিংটনের এই অবস্থানে ক্ষুব্ধ হয়ে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ও নেতানিয়াহু সেনাবাহিনীকে ইরানের বিরুদ্ধে স্বাধীনভাবে প্রস্তুত থাকতে বলেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, চুক্তিটি চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে, যা যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।