ফ্রান্সপ্রবাসী সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্টরা জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার প্যারিসের এক রেস্তোরাঁর কনফারেন্স রুমে ‘জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানানো হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রাঙ্কো বাংলা আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনের তাৎপর্য ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের দিক নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফ্রাঙ্কো বাংলার সভাপতি শহিদুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক তানভীর আহমদ তোহা। বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, মানবাধিকার নিশ্চিত করা ও আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা সম্ভব নয়। তারা নাগরিক সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে ফ্রান্সে বসবাসরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, গবেষক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সচেতন নাগরিকরা অংশ নেন, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন ঘটায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।