Web Analytics

বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে তাঁকে নিয়োগের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এগ্রিমো বা সম্মতিপত্র চাওয়া হয়েছিল।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চলতি বছরের জুলাইয়ে এ প্রস্তাব ভারতকে পাঠানো হয়। আসাদ আলম সিয়াম অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আসাদ আলম সিয়াম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পররাষ্ট্র ব্যাচের কর্মকর্তা হিসেবে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। প্রতিবেদনে তিনি কবে ভারতে দায়িত্ব নেবেন, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।