Web Analytics

যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ৩০টিরও বেশি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। ৩ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ১০টি পৃথক অভিযানে এসব হামলা পরিচালিত হয় বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে। হামলাগুলো আইএসের অবকাঠামো, অস্ত্রভান্ডার ও যোগাযোগ স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো হয়। গত ডিসেম্বরে আইএসের হামলায় দুই মার্কিন সেনা ও তাদের দোভাষী নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এসব অভিযান পরিচালিত হয়। হামলায় ড্রোনসহ আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়।

গত ডিসেম্বরে আইওয়া ন্যাশনাল গার্ডের দুই রিজার্ভ সদস্য নিহত এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হন। এরপর থেকেই সেন্টকম ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর আওতায় ধারাবাহিকভাবে আইএসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। জানুয়ারিতে আলকায়দা-সংশ্লিষ্ট বিলাল হাসান আল-জামিস নিহত হওয়ার পর সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, যারা মার্কিন নাগরিক বা সেনাদের বিরুদ্ধে হামলা চালাবে বা ষড়যন্ত্র করবে, তাদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় থাকবে না।

সেন্টকম জানায়, ২৭ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত আইএসের অস্ত্রভান্ডার ও যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে আরও পাঁচটি হামলা চালানো হয়। গত দুই মাসে যুক্তরাষ্ট্র আইএসের শতাধিক স্থাপনায় আঘাত হেনেছে এবং অন্তত ৫০ জন আইএস যোদ্ধা নিহত বা আটক হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।