Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে, নবগঠিত বিএনপি সরকার জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। মঙ্গলবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন।

সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় এমপিদের জানান, তারা সেদিন সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। তিনি সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে বলেন, এখনো কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং এটি সংবিধানে অন্তর্ভুক্তও হয়নি। গণভোটের রায় অনুযায়ী পরিষদ গঠিত হলে সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং শপথের বিধান নির্ধারণ করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দলটি এখন পর্যন্ত সংবিধান মেনে চলছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে। তিনি জানান, এই সিদ্ধান্ত মাননীয় চেয়ারম্যানের নির্দেশে জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।