জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩ আগস্ট আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী ছাত্র-জনতার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করার বিষয়ে কথা বলা হয়। তিনি কৃষক, গ্রামীণ জনগোষ্ঠী ও সব গ্রাহকের সেবায় কাজ অব্যাহত রাখার কথা বলেন। উপব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামন, মহাব্যবস্থাপক, নির্বাহী, সিবিএর কেন্দ্রীয় নেতা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।