Web Analytics

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ। বদলিকৃত কর্মকর্তারা সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে, এসবির বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবিতে, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদকে একই ইউনিটে, ডিএমপির উপ-কমিশনার সুফিয়ান আহমেদকে একই ইউনিটে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে একই ইউনিটে এবং আরও কয়েকজন কর্মকর্তাকে নিজ নিজ ইউনিট বা পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।