Web Analytics

ইরানের তেল বিক্রির অনুমতি দিয়ে জারি করা সাধারণ লাইসেন্স বাতিল করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে জানায়, ২০২৬ সালের ৭ জুলাই থেকে গত ২১ জুনে জারি করা ‘জেনারেল লাইসেন্স এক্স’ বাতিল করে নতুন ‘জেনারেল লাইসেন্স এক্স১’ প্রতিস্থাপন করা হয়েছে।

এর আগে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনার পর যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর থেকে আংশিক নিষেধাজ্ঞা তুলে নেয়। গত জুনে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা স্থগিতের বিশেষ ছাড়পত্র জারি করা হয়েছিল, যা ইরানি তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রির সুযোগ তৈরি করেছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় তিনটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে হামলার পরই যুক্তরাষ্ট্র এই শাস্তিমূলক পদক্ষেপ নেয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।