Web Analytics

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম টেস্ট ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

চোটের কারণে এই দলে জায়গা হয়নি পেসার নাহিদ রানার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও ম্যাচ না খেলা সৌম্য সরকার বাদ পড়েছেন। ওই টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ দলে ফিরেছেন।

চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যাওয়া লিটন দাসও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ফিরেছেন। আফগানিস্তান সিরিজে কোনো ম্যাচ না খেলেও জায়গা ধরে রেখেছেন তাওহীদ হৃদয়। নাজমুল হোসেন অধিনায়ক এবং মেহেদী হাসান মিরাজ সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন। দলে আছেন তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।