Web Analytics

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, একজন মানুষের ইগো ও অহংকার একটি দেশ ও রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন।

সোহেল তাজ শেখ হাসিনার ‘আমি এই বছরেই ফিরব’ বক্তব্যের উল্লেখ করে বলেন, অহংকারের কারণে দেশ ও আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পরও ফেরার কথা বলে দলের নিরীহ নেতাকর্মীদের আরও বিপদের মুখে ফেলছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।