Web Analytics

ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। তারা বলেছে, এই হামলা ইরানের যুদ্ধজাহাজ ‘ডেনা’ ডুবিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’ ও এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ ইরানের নাগালের মধ্যে এলে উপকূল থেকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা ‘ডেনা’র নিহতদের প্রতিশোধ নেবেন। এর আগে ইরান দাবি করেছিল, তারা ‘আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে লক্ষ্যবস্তু করেছে এবং সেটিকে অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে।

এই হামলা মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।