Web Analytics

চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, মো. দিদারুল আলম ওরফে দিদার এবং তার সহযোগী মোরশেদ ওরফে আখিল ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়েও হত্যার মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়তেন। সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আলোচিত নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি দিদারকে রোববার দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চট্টগ্রামে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দিদারের বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা রয়েছে এবং এর মধ্যে ছয়টিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত ১০ জুলাই হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়া এলাকায় নূরুল আজিমকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবারের দায়ের করা মামলায় দিদারকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

মোরশেদ ওরফে আখিলসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ চক্রটির চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভাড়াটে হামলায় সম্পৃক্ততার অভিযোগও যাচাই করছে। সাম্প্রতিক অভিযানে আরও তিন চিহ্নিত সন্ত্রাসী দিদার, আফসার ও বোরহানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।