Web Analytics

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, শেখ হাসিনার পতন ছিল শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরশাসনের অবসান এবং এটি সহজ ছিল না। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘জুলাই বিপ্লব’ কোনো নির্দিষ্ট ঘটনা নয়, বরং একটি দিকনির্দেশনা, যা দেশের জেন-জি প্রজন্মের নেতৃত্বে সফল হয়েছে। তার পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আসিফ আকবর তার বার্তায় বলেন, তরুণদের ত্যাগের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে এবং শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে বিপ্লব পূর্ণতা পায়নি, তবে এর চেতনা তরুণদের মনে অটুট রয়েছে। পুরনো ধাঁচের রাজনীতি তরুণ প্রজন্মের বুদ্ধিমত্তা ও সচেতনতার কাছে টিকবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, প্রায় ৮ কোটি তরুণের মানসিক স্পন্দন বুঝতে না পারলে দলগুলো দ্রুত পিছিয়ে পড়বে। ভবিষ্যতের রাজনীতি হবে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, ভয় বা প্রতারণার মাধ্যমে নয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।