Web Analytics

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠের অতিরিক্ত বন্দিতে ঠাসা মাহারা কারাগারে দাঙ্গা নিয়ন্ত্রণে শতাধিক সেনাসদস্য ও বিশেষ টাস্কফোর্সের কমান্ডো মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক বন্দি নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। ২ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে পুলিশ বলেছে, শনিবার কারাগারের ভেতরে দাঙ্গার পর অতিরিক্ত নিরাপত্তা সদস্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশের উপ-মহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে রোববার জানান, বন্দিরা কারাগারের একাধিক ভবনে ভাঙচুর চালিয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, সশস্ত্র বাহিনী ও এসটিএফ কমান্ডোদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বন্দিদের নিজ নিজ সেলে ফিরিয়ে নেওয়া হয়েছে। দাঙ্গার সময় কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস করা হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রায় এক হাজার ধারণক্ষমতার মাহারা কারাগারে বর্তমানে প্রায় ৪ হাজার ১০০ বন্দি রয়েছেন। অতিরিক্ত বন্দির চাপ শ্রীলঙ্কার অধিকাংশ কারাগারেই দীর্ঘদিনের সমস্যা। ২০২০ সালের নভেম্বরে একই কারাগারের দাঙ্গায় ১১ বন্দি নিহত ও প্রায় ১২০ জন আহত হন। গত মাসে সরকার পরিত্যক্ত সরকারি ভবনকে কারাগারে রূপান্তরের পরিকল্পনা ঘোষণা করে। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশের মোট বন্দির তিন-চতুর্থাংশের বেশি বিচারাধীন এবং অধিকাংশই মাদক-সংক্রান্ত মামলায় আটক।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।