Web Analytics

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এপস্টেইনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না এবং তার অপরাধ সম্পর্কেও কিছু জানতেন না। সম্প্রতি অনলাইনে মেলানিয়ার সঙ্গে এপস্টেইনের একটি ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ৫৫ বছর বয়সী মেলানিয়া এই প্রচারকে মিথ্যা বলে উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানান।

তিনি জানান, স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়েছিল এপস্টেইনের সঙ্গে পরিচয়ের দুই বছর আগে। মেলানিয়া বলেন, তিনি কখনো এপস্টেইনের কোনো অপরাধে জড়িত ছিলেন না, তার বিমানে ওঠেননি বা তার ব্যক্তিগত দ্বীপে যাননি। কেন তিনি হঠাৎ এ বিষয়ে প্রকাশ্যে কথা বললেন, তা স্পষ্ট নয় এবং তিনি কোনো নির্দিষ্ট অভিযোগের কথাও উল্লেখ করেননি।

২০১৯ সালে কারাগারে মৃত্যুর আগে এপস্টেইন অপ্রাপ্তবয়স্কদের পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে বিচারের অপেক্ষায় ছিলেন। তার মৃত্যুর পরও এই কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে আছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।