Web Analytics

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত দেশটির নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার, তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ গুরুতর বিদেশি হস্তক্ষেপের সন্দেহের কথা উল্লেখ করে তদন্তের নির্দেশ দেন। দ্য জেরুজালেম পোস্ট বৃহস্পতিবার এ খবর প্রকাশ করে।

সোলবার্গ শিন বেতপ্রধান ডেভিড জিনিকে অভিযোগের পক্ষে বা বিপক্ষে প্রমাণ সংগ্রহে সংস্থার প্রয়োজনীয় সব ক্ষমতা ব্যবহারের নির্দেশ দেন। তদন্তে কথিত অর্থ স্থানান্তরের বিভিন্ন মাধ্যম, অতীতে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে বিবেচিত নেটওয়ার্কের সম্ভাব্য যোগসূত্র, নগদ অর্থভর্তি খাম এবং রা’আম পার্টির ভোটের স্লিপ জব্দের খবর খতিয়ে দেখা হচ্ছে। ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, নগদ অর্থের খামের মাধ্যমে কথিত নির্বাচনি ঘুষের ঘটনায় বৃহস্পতিবার আরও চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

এর আগে লিকুদ আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচন ‘চুরি’র অভিযোগ তোলে এবং অনিয়মের প্রমাণ জমা দেওয়ার কথা বলে। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির কাতারি অর্থায়নের সন্দেহে আরব দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের দাবি জানালেও ২৬তম নেসেটের শপথ গ্রহণের তারিখ প্রভাবিত করতে ঘটনাটি ব্যবহার না করার সতর্কতা দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।