Web Analytics

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে শনিবার (২৩ মে ২০২৬) সন্ধ্যায় রাসেল মাহমুদ (২৬) নামের এক সাবেক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। তিনি ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পরিবার, বিশেষ করে মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। বর্তমানে তিনি রাজস্থলী উপজেলা হেফাজতে ইসলামের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন। সেনাবাহিনীর কাপ্তাই জোন ৩৮ বীরের সহযোগিতায় চন্দ্রঘোনা থানা পুলিশ তাকে আটক করে।

শুক্রবার রাসেল মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অশালীন মন্তব্য পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে তিনি পোস্টটি মুছে ফেলে ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে ক্ষমা চান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মাহমুদ ২০১৮–১৯ সালে বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। পুলিশ জানিয়েছে, তাকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।