Web Analytics

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী একটি ময়লার ট্রাক ৬২ স্ট্রিটে ডান দিকে মোড় নেওয়ার সময় নিশাতকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। নিশাত নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং জ্যামাইকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

তার বাবা হেলাল উদ্দিন উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তিনি জানান, সুন্দর ভবিষ্যতের আশায় আট বছর আগে পরিবারসহ নিউইয়র্কে আসেন। চার কন্যার মধ্যে নিশাত ছিলেন দ্বিতীয়। মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং নিউইয়র্কেই তাকে দাফন করা হবে।

৩৮ বছর বয়সী নারী ট্রাকচালক ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড তদন্ত করছে। ট্রাকের মালিক রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস পুলিশকে সহযোগিতা করছে বলে জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।