Web Analytics

দেশের বিভিন্ন জেলায় চলমান অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোণা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকের ফসল, গবাদি পশু ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এবং নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

তিনি বলেন, বন্যার পানি রাস্তাঘাট ও এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে প্রবেশ করায় পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। তাদের নিরাপদ যাতায়াত ও পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গোলাম পরওয়ার অভিযোগ করেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার না করায় ক্ষয়ক্ষতি বেড়েছে।

তিনি অবিলম্বে ত্রাণ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দীর্ঘমেয়াদি টেকসই বাঁধ রক্ষণাবেক্ষণ ও জনগণের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।