Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, দেশের সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কখনো কার্পণ্য করবে না। মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জাতীয় শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষকদের কল্যাণ, ন্যায্য দাবি, পেশাগত স্বাধীনতা ও মর্যাদার বিষয় সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবির বিষয়ে মঈন খান বলেন, তিনি নিজেও একজন শিক্ষক এবং দাবিটির সঙ্গে সম্পূর্ণ একমত। তবে জাতীয়করণ হলে শিক্ষকরা সরকারি কর্মচারী হবেন এবং বদলি ও প্রশাসনিক দায়িত্বসহ বিভিন্ন বিষয় যুক্ত হবে। এ কারণে তিনি শিক্ষকদের এ দাবির দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনে সরকারি সহায়তা ধাপে ধাপে বেড়েছে; ১৯৮০ সালে ৫০ শতাংশ সহায়তা এবং ২০০১ সালে শতভাগ সরকারি বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়। তিনি মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থাকে নারী শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট রোখসানা খন্দকার এবং সভাপতিত্ব করেন ইউএনও ইশতিয়াক আহমেদ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।