Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সফরসঙ্গীদের অজ্ঞাতনামা মার্কিন সেনাদের সমাধিসৌধে হাসাহাসির ঘটনায় ধমক দিয়েছেন দায়িত্বে থাকা এক প্রহরী। বুধবার ভার্জিনিয়ার আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ পরিদর্শনে যান হেগসেথ ও তার দপ্তরের কর্মকর্তারা। সেখানে দলবদ্ধ ছবি তোলার সময় হাসাহাসির শব্দ শোনা গেলে প্রহরী ঘুরে দাঁড়িয়ে উচ্চ স্বরে সতর্ক করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে প্রহরীকে বলতে শোনা যায়, সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানজনক পরিবেশ বজায় রাখতে হবে। তার সতর্কবার্তার পর উপস্থিত ব্যক্তিরা সতর্ক হন। প্রথম বিশ্বযুদ্ধসহ পরবর্তী বিভিন্ন যুদ্ধে নিহত পরিচয়হীন মার্কিন সেনাদের স্মরণে এই সমাধিসৌধ নির্মিত। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে মর্যাদাপূর্ণ এই স্মৃতিসৌধটি সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা, যারা ‘ওল্ড গার্ড’ নামে পরিচিত, ২৪ ঘণ্টা পাহারা দেন।

ঘटनাটি ঘটেছে ভেটেরানস ডে বা সাবেক সেনাসদস্যদের সম্মান জানানোর দিনে। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, প্রহরী সঠিকভাবেই দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, হেগসেথ ও প্রতিরক্ষা দপ্তর মার্কিন সেনাসদস্যদের ত্যাগের প্রতি সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।