Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যের ছয় দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাসগুলো। শনিবার প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সামরিক স্থাপনা থেকে দূরে থাকা, অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়া এবং প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি আহত হওয়ার পর এই সতর্কতা জারি করা হয়।

সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো প্রবাসীদের নিরাপদ স্থানে অবস্থান করতে, স্থানীয় আইন মেনে চলতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড না করারও পরামর্শ দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস বিশেষভাবে প্রবাসীদের প্রয়োজনীয় নথি, নগদ অর্থ, ওষুধ ও চার্জারসহ জরুরি সামগ্রী সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে।

সব দূতাবাসে জরুরি হটলাইন ও ইমেইল চালু করা হয়েছে, যাতে প্রয়োজনে প্রবাসীরা দ্রুত সহায়তা পেতে পারেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।