Web Analytics

কিশোরগঞ্জের ভৈরবে বৃহস্পতিবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট ও ঢাকা–কিশোরগঞ্জ রুটে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। সেনাবাহিনীর সহায়তায় রাত প্রায় ১টা ৫০ মিনিটে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পঞ্চবটী ও জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার কিশোরদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে স্টেশন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দোকানপাট, সরকারি স্থাপনা ও রেলওয়ের কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় অবরুদ্ধ থাকেন। একাধিক ট্রেন ভৈরবের আশপাশের স্টেশনে আটকা পড়ে।

প্রশাসন জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।