Web Analytics

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে এবং সরকার এতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের দেখতে গিয়ে এ কথা বলেন। এ সময় থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। মন্ত্রী আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে থাইল্যান্ডে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের সার্বিক খোঁজখবর রাখছে এবং তাদের চিকিৎসা ব্যয় বহন করছে। রাশিয়া, সিঙ্গাপুর ও তুরস্কে চিকিৎসাধীন যোদ্ধারাও একই সহায়তা পাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও ইতিহাস সংরক্ষণ এবং যোদ্ধা ও শহিদ পরিবারের কল্যাণে “জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর” প্রতিষ্ঠা করা হয়েছে, যা প্রকৃত যোদ্ধাদের যাচাই-বাছাই ও তালিকা প্রণয়ন করছে। বর্তমানে ১৪ হাজার ৩৬৯ জন যোদ্ধা ও ৮৪৪ জন শহিদ নিবন্ধিত রয়েছেন।

মন্ত্রী আরও জানান, শহিদ পরিবারের সদস্যদের এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। আহত যোদ্ধাদেরও তাদের আঘাতের ধরন অনুযায়ী আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম চালু রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।