Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এক ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সি ও আইআরএনএ জানিয়েছে, আরাগচি ফোনালাপে যুদ্ধ বন্ধে তেহরানের নেওয়া কৌশলগত ও কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে বারোকে অবহিত করেন।

আরাগচি বলেন, অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইউরোপীয় দেশগুলোর গঠনমূলক ভূমিকা জরুরি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো চলমান কূটনৈতিক উদ্যোগের প্রতি প্যারিসের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন যে এই আলোচনা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা আনবে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশই কূটনৈতিক আলোচনার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আগ্রহী।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।