Web Analytics

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া। দলটি ভারত সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে। সাম্প্রতিক এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক ড. সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস রায়টিকে আন্তর্জাতিক বিচার ও জবাবদিহির ক্ষেত্রে যুগান্তকারী বলে অভিহিত করেন। গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলার চূড়ান্ত রায় দেয় আইসিজে।

বিবৃতিতে বলা হয়, ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত দেয় যে ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে মিয়ানমার সামরিক বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। রায়ে গণহত্যা প্রতিরোধ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা মিয়ানমার লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করা হয়। ইলিয়াস বলেন, রায়টি আইনগতভাবে বাধ্যতামূলক, চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

দলটি ভারতকে প্রকাশ্যে রায়কে স্বাগত জানানো, কূটনৈতিক চাপ প্রয়োগ, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও অধিকার পুনর্বহালের দাবি তোলার আহ্বান জানিয়েছে। নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন, অপরাধীদের বিচার এবং ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নির্বাসন, আটক ও হয়রানি বন্ধের দাবিও জানানো হয়েছে। নিরাপদে ফেরার সুযোগ না হওয়া পর্যন্ত তাদের আশ্রয়, শিক্ষা, চিকিৎসা ও মানবিক সুরক্ষার কথাও বলা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।