Web Analytics

ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক গাজা সিটির দক্ষিণাঞ্চলের সাবরা এলাকায় মঙ্গলবার ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। ২০ বছর বয়সি আবদেল-মালেক গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও গোলরক্ষক ছিলেন। পিএফএর হিসাব অনুযায়ী, গাজায় ইসরাইলের কথিত গণহত্যামূলক যুদ্ধে নিহত ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে তিনি ১ হাজার ১৭তম।

নিহতের পাঁচ দিন আগে আবদেল-মালেক গাজা ও উত্তর গাজার বিভাগীয় পর্যায়ের থাউজ্যান্ড মার্টার্স কাপের ফাইনালে খেলেছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার স্মরণে টুর্নামেন্টটি আয়োজন করা হয়। ফাইনালে গাজা স্পোর্টস ক্লাব রানার্সআপ হয়। অধিকৃত পশ্চিম তীর, গাজা ও লেবাননের ফিলিস্তিনি শরণার্থীশিবির থেকে দুই শতাধিক ক্লাব এতে অংশ নেয়।

পিএফএ সভাপতি জিবরিল রাজুব বলেন, এই আয়োজন ফিলিস্তিনিদের জাতীয় ইচ্ছাশক্তি ও খেলাধুলাকে আশা ও জীবনের প্রতীক হিসেবে বিশ্বাস বজায় থাকার প্রমাণ। ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তারা জানান, হামলায় গাজার স্টেডিয়াম, ক্লাব, ক্রীড়াকেন্দ্র ও প্রশিক্ষণ একাডেমিসহ ক্রীড়া অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ৭৪ হাজার ৬৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।