Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। তাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে নিয়োগের তথ্য জানানো হয়। আদেশটি আগামী বুধবার, ২৮ অক্টোবর থেকে কার্যকর হবে।

অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে তাকে প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নতুন দায়িত্ব সম্পর্কে অধ্যাপক ড. নাছির আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা সবার দায়িত্ব। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনায় সবার সম্মিলিত সহযোগিতার আশা প্রকাশ করেন। তিনি দায়িত্বটিকে জটিল উল্লেখ করে বলেন, সবার সহযোগিতা ছাড়া তা পালন সম্ভব নয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।