Web Analytics

চট্টগ্রামের রাউজানে এক যুবকের আটটি কথিত বিদেশি পিস্তল প্রদর্শনের ২১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশিত হয়। এতে কাপড়ের ওপর কয়েকটি পিস্তল সাজানো দেখা যায়। পোস্টে অস্ত্রগুলো অবৈধ এবং থানা থেকে লুট হওয়া বলে দাবি করা হয়েছে।

রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম ভিডিওর ব্যক্তিকে নোয়াপাড়ার বাসিন্দা ও বাদশার ছেলে ‘হৃদয় বুলেট’ হিসেবে শনাক্ত করেছেন। পোস্টে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই এবং অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করার অভিযোগ তোলা হয়। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি।” তবে কথাটি কাকে উদ্দেশ করে বলা হয়েছে, তা স্পষ্ট নয়।

ওসি বলেন, পুলিশ আগে হৃদয় বুলেটকে গ্রেপ্তার করেছিল, পরে তিনি জামিনে জেল থেকে বের হন। পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ভিডিওটির সত্যতা ও উৎস যাচাই করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ড, প্রকাশ্যে গুলিবর্ষণ, রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে রাউজানে দীর্ঘদিনের আতঙ্কের মধ্যেই ভিডিওটি সামনে এসেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।