Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, তিনি আশা করেন একটি চুক্তি সম্ভব হবে। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ রয়েছে। খবর তাসের।

এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেন, ইরানে যেকোনো মার্কিন হামলা আঞ্চলিক সংঘাত উসকে দেবে। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, খামেনি এমন কথা বলতেই পারেন এবং সময়ই বলে দেবে তিনি ঠিক না ভুল, যদি কোনো চুক্তি না হয়।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যদি আস্থা পুনরুদ্ধার করা যায়, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনো সম্ভব। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের ওপর আলোচনার অংশীদার হিসেবে আস্থা হারিয়েছে এবং সতর্ক করেন, ইরানে সামরিক হস্তক্ষেপ হলে তা বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়বে।

Card image

Related Rumors

logo
No data found yet!