Web Analytics

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বলেছেন, বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। তিনি শিক্ষক নিয়োগসহ প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও জবাবদিহিতার ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করার কথা জানান। বৃহস্পতিবার রাণীশংকৈল প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। উপাচার্য বলেন, একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রয়োজন। সভায় ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।

সাংবাদিকরা নবগঠিত বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। উপাচার্য এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।