Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানে দেওভোগ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী রাশেদ-রাসেলের আস্তানা থেকে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও ১০ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে মঙ্গলবার দুপুরে ফতুল্লার বোয়ালিয়া খাল এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে র‍্যাব-১১ এর তিন সদস্য মাদক কারবারিদের হামলার শিকার হন। আহতরা হলেন মাহী, ইব্রাহিম ও নজিবুল। গুরুতর আহত নজিবুলকে ঢাকায় পাঠানো হয় এবং অন্য দুইজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আহতদের দেখতে হাসপাতালে যান এবং পরে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। র‍্যাব জানিয়েছে, এ বিষয়ে পরে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।