Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছে কাতার ও কুয়েত। দুই উপসাগরীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আশা প্রকাশ করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহ-এর সঙ্গে টেলিফোনে সাম্প্রতিক আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুই নেতা আলোচনায় অর্জিত অগ্রগতির প্রতি সমর্থন জানিয়েছেন এবং দ্রুত সমঝোতায় পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষ সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সব অমীমাংসিত বিষয় সমাধানের চলমান প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

মধ্যপ্রাচ্যের এই দুই প্রভাবশালী দেশের অবস্থান সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পক্ষে আঞ্চলিক কূটনৈতিক সমর্থন আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।