Web Analytics

দেশে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সম্মেলন আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের আদলে আয়োজিত এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ উপজেলা পর্যায়ে সরকারের নীতি ও অগ্রাধিকার কার্যকরভাবে বাস্তবায়নে ইউএনওদের অংশগ্রহণ নিশ্চিত করতেই উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন ২০২৬ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উপজেলা উন্নয়ন কার্যক্রমের সমন্বয়, সরকারি কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডে গতি, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতির বিষয়ও থাকবে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনে ইউএনওদের প্রতিবন্ধকতা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব বা সচিবেরা সরাসরি দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।