Web Analytics

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, দেশে বর্তমানে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে, যা সাধারণত ১৫ দিনের তুলনায় বেশি। তিনি বলেন, সরকার মজুত আরও বাড়ানোর চেষ্টা করছে যাতে সরবরাহে কোনো সমস্যা না হয়। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নাসিমুল গনি বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পদক্ষেপ ও সক্ষমতা যাচাই করেছেন। তিনি জনগণকে আতঙ্কে তেল না কেনার আহ্বান জানান, কারণ অতিরিক্ত তেল কিনলে তা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির মাধ্যমে দুটি এলএনজি কার্গো কেনার অনুমোদন দিয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ার গুজব সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত নন এবং এমন কোনো লক্ষণও নেই। তিনি আরও জানান, সব ধরনের তেলেরই পর্যাপ্ত মজুত রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।