স্টার সিনেপ্লেক্স আসন্ন ঈদুল ফিতরে নারায়নগঞ্জে তাদের নতুন মাল্টিপ্লেক্স শাখার উদ্বোধন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে অবস্থিত এই শাখাটি ঈদের দিন আনুষ্ঠানিকভাবে চালু হবে। এখানে তিনটি হল রয়েছে, যার মধ্যে দুটি হলে ১৭৮টি করে আসন এবং একটি হলে ৭৫টি আসন থাকবে। আধুনিক সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সব সুবিধা থাকবে এই মাল্টিপ্লেক্সে।
প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, নারায়নগঞ্জবাসীর জন্য এটি স্টার সিনেপ্লেক্সের ঈদ উপহার। তিনি বলেন, স্থানীয় দর্শকদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে পেরে তারা সন্তুষ্ট। এটি সিনেমাপ্রেমীদের জন্য বাড়তি আনন্দ যোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেসবাহ উদ্দিন আহমেদ আরও জানান, দর্শকদের রুচি ও চাহিদার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে উন্নত পরিবেশ ও প্রযুক্তিনির্ভর সিনেমা হল নির্মাণে তারা গুরুত্ব দিচ্ছেন। চলতি বছরের মধ্যেই আরও কয়েকটি নতুন শাখা চালুর প্রস্তুতি চলছে এবং ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ঈদে নারায়নগঞ্জে তিনটি হলসহ নতুন শাখা চালু করছে স্টার সিনেপ্লেক্স
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।