নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত না থাকায় বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার, ৯ সেপ্টেম্বর সকাল ৯টা ১৫ মিনিটে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহর আকস্মিক পরিদর্শনে তাদের অনুপস্থিতির সত্যতা পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় নির্ধারিত সময়ে ওই দুই কর্মচারীকে কর্মস্থলে পাওয়া যায়নি। পরে অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
দায়িত্বে অবহেলার অভিযোগে একই দিন বিকেলে তাদের বদলির আদেশ জারি করে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হয়। শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং মো. মজিবুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, সরকারি সেবার মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও আকস্মিক পরিদর্শন কার্যক্রম চলবে।
আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত পাওয়ায় বরিশালের দুই ভূমি অফিস কর্মীকে বদলি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।