Web Analytics

বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে। বৃহস্পতিবার জারি করা এক সার্কুলারে বলা হয়, ঋণ খেলাপি, অর্থপাচার, জালিয়াতি বা পূর্বে ঋণের অর্থ অপব্যবহার করেছে এমন প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না। তিন বছর মেয়াদি এই স্কিম তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য ব্যবহার করে পরিচালিত হবে এবং অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পৃথক চুক্তি করতে হবে।

সার্কুলার অনুযায়ী, এ উদ্যোগের লক্ষ্য শিল্প উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনা। রপ্তানিমুখী ও উচ্চ সম্ভাবনাময় প্রতিষ্ঠান এবং অধিগ্রহণ বা ভাড়ার মাধ্যমে বন্ধ কারখানা চালু করা উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। একক প্রতিষ্ঠান সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত এক বছরের জন্য ঋণ পাবে, যার সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ। এই অর্থ শ্রমিকদের বেতন, ইউটিলিটি বিল ও কাঁচামাল ক্রয়ে ব্যবহার করা যাবে, বিদ্যমান ঋণ পরিশোধে নয়।

ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত প্রতিবেদন ও পরিদর্শন করতে হবে। অপব্যবহার ধরা পড়লে ব্যাংকের হিসাব থেকে অর্থ কেটে নেওয়া এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

05 Jun 26 1NOJOR.COM

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, খেলাপি ও অর্থপাচারকারীরা বাদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।