Web Analytics

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো দেশের জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। সাম্প্রতিক একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার ওপর নির্ভর করে নৌপথটি ব্যবহার করতে চাওয়া জাহাজগুলো কঠিন পরিস্থিতির মুখে পড়বে বলেও সতর্ক করা হয়। জাহাজে আগুন ধরে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও বাহিনীটি হুঁশিয়ারি দিয়েছে।

হরমুজ প্রণালিতে একটি সমুদ্র মাইনের আঘাতে বড় একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার পর উত্তেজনা বাড়ে। এর পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি অন্তত দুটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর আসে। ধারাবাহিক হামলা ও বিস্ফোরণে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রণালি বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

17 Oct 26 1NOJOR.COM

ট্যাংকার হামলার পর হরমুজ প্রণালিতে সব জাহাজ চলাচল বন্ধের ঘোষণা ইরানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।