Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণকে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’র উদ্বোধনী সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য এখনো পূরণ হয়নি। দেশে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, বেকারত্ব ও দ্রব্যমূল্যের চাপ অব্যাহত রয়েছে। তাঁর দাবি, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হলেও সমাজে বিভাজনের রাজনীতি এখনো চলছে।

তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের পরিবর্তে শুধু পক্ষ পরিবর্তন হয়েছে। সরকারপ্রধানের এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নও প্রত্যাশিতভাবে হয়নি বলে তিনি উল্লেখ করেন।

10 Jul 26 1NOJOR.COM

ফেনীতে বিএনপির বিদ্যুৎ ব্যর্থতা ও কর্মসংস্থান প্রতিশ্রুতি অপূর্ণতার অভিযোগ এনসিপি নেতার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।