অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অক্টোবর মাসে ইসরাইলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে বলে জানিয়েছে ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন। সেপ্টেম্বরে নথিভুক্ত ২ হাজার ৫১টি হামলার তুলনায় এ সংখ্যা ৫২ দশমিক ৮ শতাংশ বেশি। অক্টোবরের মধ্যে ইসরাইলি সেনারা ১ হাজার ৭৬৪টি এবং বসতি স্থাপনকারীরা ১ হাজার ৩৬৯টি হামলা চালিয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা ছিল ৬৪৭টি। অক্টোবরে তা দ্বিগুণেরও বেশি বেড়েছে। অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুমকে কেন্দ্র করে এসব হামলার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে ইসরাইলি সেনাদের উপস্থিতিতে অথবা তাদের অংশগ্রহণে বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে বলে কমিশন জানিয়েছে।
অঞ্চলভিত্তিক হিসাবে রামাল্লা ও আল-বিরেহ এলাকায় সবচেয়ে বেশি, ৭০৪টি হামলা নথিভুক্ত হয়েছে। নাবলুসে ৬৩৬টি, হেবরনে ৫৬৮টি, জেনিনে ২২৪টি, পূর্ব জেরুজালেমে ২১৯টি, সালফিতে ২১৭টি এবং বেথলেহেমে ১৯৮টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে কমিশন।
অক্টোবরে পশ্চিম তীরে হামলা ৫২ দশমিক ৮ শতাংশ বেড়েছে বলে কমিশনের দাবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।