Web Analytics

“উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়ন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক এক ওয়েবিনারে বিশেষজ্ঞরা বলেন, দেশে উচ্চ রক্তচাপ ও অন্যান্য অসংক্রামক রোগের প্রকোপ দ্রুত বাড়ছে, কিন্তু এ খাতে টেকসই অর্থায়নের ঘাটতি রয়েছে। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় আয়োজিত এই ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে–২০২৫’ অনুযায়ী উচ্চ রক্তচাপ এখন দেশের শীর্ষ দশ রোগের মধ্যে প্রথম স্থানে। বর্তমানে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে হলেও স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ এই খাতে বরাদ্দ।

আলোচকরা জানান, সরকার কমিউনিটি ক্লিনিকগুলোতে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহের সিদ্ধান্ত নিলেও পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে ওষুধের ধারাবাহিক সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে ওষুধ পেতে পারছে না। স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলেন, বাজেট বরাদ্দ বৃদ্ধি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

ওয়েবিনারে বক্তারা ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে টেকসই অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন, যাতে সারাদেশে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করা যায়।

06 Apr 26 1NOJOR.COM

বাংলাদেশে উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের দাবি বিশেষজ্ঞদের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।