Web Analytics

চাঁদপুর জেলায় হামে আক্রান্ত ২৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ রোগে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন নূরে আলম দ্বীন। তিনি জানান, আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য জেলার হাসপাতালগুলোতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ১৭ জন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে জ্বর, সর্দি, কাশি ও অন্যান্য উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। পর্যাপ্ত বেড না থাকায় কিছু শিশুকে ফ্লোরে রাখা হয়েছে এবং আক্রান্তদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকেরা অভিভাবকদের আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামে আক্রান্ত শিশুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

31 Mar 26 1NOJOR.COM

চাঁদপুরে হামে আক্রান্ত ২৩ শিশু হাসপাতালে, তিনজনের মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।