Web Analytics

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বিজিবির নতুন দুটি টেম্পোরারি অপারেশনাল বেস (টিওবি) উদ্বোধন করা হয়েছে। বুধবার, ১৬ সেপ্টেম্বর সকালে ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় নবনির্মিত বেস দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।

উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার টিওবি দুটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। সেখানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, নতুন বেস দুটি সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করবে।

ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও বিজিবির সক্ষমতা বাড়বে। দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেস দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান। অনুষ্ঠানে রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম এবং ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম উপস্থিত ছিলেন।

17 Sep 26 1NOJOR.COM

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির দুটি নতুন টিওবি উদ্বোধন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।