Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস যথাযথ গুরুত্বসহ পালনের আহ্বান জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ১৮৮৬ সালের শিকাগো শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, শ্রমিক সমাজ তখন থেকে ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে আসছে। কিন্তু এখনো শ্রমিকরা ন্যায্য বেতন ও ভাতার দাবিতে আন্দোলন করতে বাধ্য হচ্ছে এবং অনেক সময় প্রাণও হারাচ্ছে।

তিনি বলেন, মালিকরা অনেক সময় নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে শ্রমিকদের অধিকার বঞ্চিত করেন, আবার শ্রমিকদের আন্দোলনও কখনো কখনো প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হয়। রাসূলুল্লাহ (সা.)-এর নির্দেশনা অনুযায়ী শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মজুরি পরিশোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই মালিক-শ্রমিক উভয়ের কল্যাণ নিশ্চিত হতে পারে।

ডা. শফিকুর রহমান দেশের শ্রমজীবী সমাজ ও সাধারণ জনগণকে মে দিবস যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানান।

30 Apr 26 1NOJOR.COM

বিরোধীদলীয় নেতার আহ্বান, মে দিবস যথাযথভাবে পালনের তাগিদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।