Web Analytics

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের চাকা মেরামতের সময় কাঠের জ্যাক সরে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে চালক, সহকারী ও মেকানিকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মহিপুর বাজার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাঠবোঝাই একটি মিনি ট্রাকের পেছনের চাকা নষ্ট হলে তিনজন মহাসড়কের ওপর কাঠের জ্যাক দিয়ে ট্রাকটি উঁচু করে মেরামত করছিলেন। কাজের একপর্যায়ে জ্যাকটি হঠাৎ সরে যায়। এতে ভারী কাঠবোঝাই ট্রাকটি নিচে থাকা তিনজনের ওপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে ট্রাকের নিচ থেকে তিনজনের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঝুঁকিপূর্ণভাবে মহাসড়কে যানবাহন মেরামত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

02 Sep 26 1NOJOR.COM

ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাক মেরামতের সময় চাপায় তিনজন নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।